রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি শুরুর পূর্বে নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ র্যালিটি বের হয়।
নেতাকর্মীদের অংশগ্রহণ
মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের দূরদর্শী নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শেষ করা হয়।