রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ‘উপ-অঞ্চল’ ময়মনসিংহের আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন খেলাধূলার অংশ হিসেবে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ শহরের জেলা সুইমিং পুলে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী ও প্রধান অতিথির বক্তব্য
প্রতিযোগিতা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। তিনি বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতিত্ব ও অতিথিবৃন্দ
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাঃ নাসির উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- এ.কে.এম মাহাবুবুল আলম — সদস্য সচিব, জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ।
- মোহসিনা খাতুন — জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ।
- মো: আল আমিন — জেলা ক্রীড়া অফিসার, ময়মনসিংহ।
প্রতিযোগিতায় ময়মনসিংহের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
