ভিক্ষুকদের স্বাবলম্বী করতে গবাদিপশু বিতরণ; পাশে থাকল প্রশাসন ও সরকার

শাহ আলম, ঘোড়াঘাট,( দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ভিক্ষুকদের সামাজিকভাবে মর্যাদাবান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গবাদিপশু বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০ জন ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সরকারের শিশু, মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি ২০ জন ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ করেন এবং তাঁদের বিকল্প আয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান।

“লক্ষ্য অসহায় মানুষের কল্যাণ”

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “সুবিধাভোগীদের সঠিক সেবা নিশ্চিত করা এবং ভিক্ষুকদের পুনর্বাসন করাই এই সরকারের মূল লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে পাশে থাকে। অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করাই দলের মূল আদর্শ।”

ইফতার মাহফিলে অংশগ্রহণ

গবাদিপশু বিতরণ অনুষ্ঠানের আগে মন্ত্রী ঘোড়াঘাট রানীগঞ্জ ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন। সেখানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যক্তিবর্গ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ এবং পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *