বিএনপির ২০০ আসনে প্রার্থী এ মাসেই পাচ্ছেন ‘গ্রিন সিগন্যাল’

রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ। ২৪ অক্টোবরছবি: নোমান ছিদ্দিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি চলতি অক্টোবর মাসের মধ্যে ২০০ আসনে প্রার্থী বাছাই করে তাদের সবুজ সংকেত দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

​আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন:

  • প্রার্থী বাছাই: “আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম-বেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব। সেই প্রক্রিয়ায় আছি, আমরা শেষের দিকে। যাতে নির্বাচন মাঠে প্রার্থী হিসেবে তারা কাজ করতে পারে।”
  • তারেক রহমানের যোগাযোগ: তারেক রহমানের কল পাওয়ার বিষয়ে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিনরাত কর্মীদের সঙ্গে কথা বলেন, যা নতুন কিছু নয়। নির্বাচনের আগে নেতা-কর্মীদের সঙ্গে কথা হওয়াই স্বাভাবিক।
  • এনসিপি নিয়ে জোট: জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে জোট গঠনের প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দল হিসেবে যোগাযোগ আছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং জোটবদ্ধ হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *