জনগন বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়: এমরান সালেহ প্রিন্স
হালুয়াঘাট প্রতিনিধি :
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫

ছবি:হালুয়াঘাট সাধারন সভায় বক্তৃতা রাখছেন এমরান সালেহ প্রিন্স
: বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যে কোনো মানদ-ে বিএনপি জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার শীর্ষে থাকলেও একটি স্বার্থান্বেষী মহল বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। প্রকৃত পক্ষে জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।
বিএনপির মধ্যেই জনগণ দেশ পরিচালনার যোগ্যতা খুজে পায়। জনগণের ভাগ্য পরিবর্তনে ও জনকল্যাণে বিএনপির যে কর্মসূচী আছে, বিদ্যমান অন্যান্য দলের তা নেই ।তিনি বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের অগোযাত্রা কনভেনশন সেন্টারে বিএনপি ও অঙ্গ সংগঠনের উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এছাড়াও এমরান সালেহ প্রিন্স বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোবড়াকুড়ায় সদর ইউনিয়ন তাঁত সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিএনপির সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে দল। তৃণমূল পর্যায়ে বিএনপিকে অধিকতর শক্তিশালী করতে নেতাকর্মীদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তের পাশাপাশি সাংগঠনিক পুনর্গঠনের কাজ চলছে
। নির্বাচন ও গণতন্ত্রের পথে যাত্রা শুরু হলেও যড়যন্ত্র থেমে নেই। একদিকে বিএনপির অগ্রযাত্রা রোধ, অন্য দিকে নির্বাচনকে বিলম্বিত ও নস্যাৎ এবং পতিত ও পালিয়ে যাওয়া ফ্যসিবাদ ফিরে আসতে বহুমুখী যড়যন্ত্র চলছে। রাজনৈতিক ভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনকে অর্থবহ ও সফল করে জনগণের নির্বাচিত সরকার ও সংসদ কায়েম করে গণ অভ্যুত্থানের আকাঙক্ষা বাস্তবায়ণ করতে হবে। বিএনপির অগ্রযাত্রাকে কেউ রোধ করতে পারবে না। তিনি বলেন, ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে আসবেন এবং জন প্রত্যাশা বাস্তবায়নে দেশপ্রেমিক কাফেলার বংশীবাদক হয়ে নেতৃত্ব দেবেন।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদেরকে বাস্তবতা উপিলব্ধি করে কাজ করতে হবে। জনগণ কষ্ট পায়, বিরাগভাজন বা অসন্তুষ্ট হয় এমন কাজ বিএনপি নেতাকর্মীরা করতে পরে না। বিএনপি নেতাকর্মীদেরকে জনগণের সেন্টিমেন্ট ধারণ করতে হবে, জনকল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন, বিরোধ নয় ঐক্য- এই চিন্তা নিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি বক্তব্য উধৃত করে বলেন স্লোগানে কাজ হবে না, মঠে কাজ করতে হবে।
ঘরে ঘরে বেগম খালেদা জিয়া , তারেক রহমানের সালাম দিয়ে জনকল্যাণে বিএনপির ভবিষ্যত কর্মসূচী তুলে ধরতে হবে, ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তিনি বলেন, প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে-এটাই স্বাভাবিক।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এ সময় তিনি তারেক রহমানের দেয়া নির্দেশনার উল্লেখ করে বলেন, যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে-সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিনিয়র যুগ্ম আহবায়ক আরফান আলী, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, আবদুল হাই , বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
