মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রামপুর ইউনিয়নের বামনীতে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথচলায় শুভেচ্ছা জানানো হয় এবং সাফল্য অর্জনে অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতিত্ব ও অতিথিবৃন্দ
কলেজের সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফিরোজ আলম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির সহধর্মিণী জ্যোৎস্নারা বেগম ও ছেলে জুবায়ের ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিকনির্দেশনা ও সংবর্ধনা পর্ব
প্রধান অতিথি মোহাম্মদ ফখরুল ইসলাম নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শিক্ষাজীবনে মনোযোগী হয়ে যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।