বাংলা নববর্ষে অপো’র বিশেষ চমক: উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ভ্যারিয়েন্ট

প্রযুক্তি ডেস্ক

বাংলা নববর্ষ উদযাপনকে আরও উৎসবমুখর করতে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো (OPPO) তাদের জনপ্রিয় ডিভাইস অপো এ৬-এর নতুন ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে। সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্যে অপো এই বিশেষ মাইলফলক ঘোষণা করেছে।

শক্তিশালী ব্যাটারি ও সুপারফাস্ট চার্জিং

অপো এ৬ ডিভাইসের অন্যতম আকর্ষণ হলো এর বিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দীর্ঘক্ষণ চার্জের দুশ্চিন্তা ছাড়া ব্যবহারের জন্য এতে যুক্ত করা হয়েছে ৪৫ ওয়াট সুপারভুক (SUPERVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফলে একবার চার্জে ব্যবহারকারীরা দীর্ঘসময় বিনোদন ও পেশাগত কাজ চালিয়ে যেতে পারবেন।

উপহার ও বিশেষ অফার

বাংলা নববর্ষ উপলক্ষে অপো এ৬ কেনার সাথে সাথে ক্রেতারা পাচ্ছেন:

  • ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।
  • ২ বছরের দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি।
  • আকর্ষণীয় পুরস্কার হিসেবে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও ক্যাপ জিতে নেওয়ার সুযোগ।
  • সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই (EMI) সুবিধা।

মূল্য ও প্রাপ্যতা

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং জানান, ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই এই আপগ্রেড আনা হয়েছে। অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৯,৯৯৯ টাকায়

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *