বসুরহাট পৌরসভার শামীমের টিনের ঘরে আগুন, ৫০ লক্ষ টাকার ক্ষতি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

সোমবার (১৭ নভেম্বর) বাদ মাগরীব নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ড রামদির বাইপাস সড়কে, আবদুর রহীম শামীমের মালিকানাধীন বিশাল টিনের ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

এতে সর্বমোট ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জের ফায়ার সার্ভিস বাহিনী এসে এক ঘন্টারও বেশী সময়ের পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এসময় পাশাপাশি দুটি বিশাল টিনের ঘরের মধ্যে একটি ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। অপর টিনের ঘরের একটি অংশ পুড়ে যায়।

আগুন লাগার কারণ নিয়ে সন্দেহ

  • ভাড়াটিয়ার দাবি: শামীম এর ঘরের ভাড়াটিয়া সীমা বলেন, “আমরা নামাজ পড়ে মাচার ওপর বসেছিলাম। এসময় একটা আগুনের পোটলা ঘরের ওপর পড়ে। মুহূর্তের মধ্যে এ বিশাল ঘরে আগুন ধরে যায়। ৭ হতে ৮ জন লোক পশ্চিম দিক থেকে এসে আগুনের পোটলা ঘরের ওপরে নিক্ষেপ করে পূর্ব দিকের বাগান দিয়ে ছুটে পালায়।”
  • স্টেশন মাস্টারের মন্তব্য: কোম্পানীগঞ্জ স্টেশন মাস্টার উত্তম চৌধুরী বলেন, “বিদ্যুৎ এর শর্ট সার্কিট অথবা অন্য কোনো কারণে এ আগুন লাগার ঘটনা ঘটতে পারে। তদন্ত করে সঠিক তথ্য উদঘাটন করা হবে।”

ক্ষয়ক্ষতির পরিমাণ

ঘরের মালিক শামীম বলেন, তিনি ৩২ বছর প্রবাসে ছিলেন। দেশে এসে এই ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। তিনি জানান, তাঁর নিজের ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে এবং ১৩ জন ভাড়াটিয়ার অন্ততপক্ষে ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। সর্বমোট ৫০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। শামীম বলেন, “আমিসহ ভাড়াটিয়ারা সর্বশান্ত হয়ে গেছি।”

ঘটনাস্থলে উপস্থিত নেতৃবৃন্দ

ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও পৌর জামায়াত আমীর মাওলানা মোশারফ হোসাইন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার এবং কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সালসহ বিএনপির নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *