ফুলবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী কর্মদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজের সভাকক্ষে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

প্রশিক্ষনের বিষয়বস্তু ও গুরুত্ব

প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি আইন ও বিধিমালা, ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোট গণনা এবং ফলাফল প্রেরণের আধুনিক পদ্ধতিসহ যাবতীয় কারিগরি বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়াও ভোটকেন্দ্রে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের কৌশল নিয়ে আলোচনা করা হয়।
প্রশাসনের বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কর্মকর্তাদের শতভাগ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ দিলারা আকতার।

উপস্থিত অতিথিবৃন্দ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

  • মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, কুড়িগ্রাম।
  • আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার (ভূমি), ফুলবাড়ী।
  • মাহমুদুল হাসান নাঈম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফুলবাড়ী থানা।
  • তায়েফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার।
  • আমিনুল ইসলাম রিজু, অধ্যক্ষ, ফুলবাড়ী ডিগ্রী কলেজ।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন আয়োজনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *