পিকিং বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড ইয়েনচিং স্কলারশিপ: চীনের শীর্ষ প্রতিষ্ঠানে স্নাতকোত্তরের সুযোগ

আবেদনকারীর অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে অথবা বর্তমানে পড়াশোনা চলমান থাকলেও ২০২৬ সালের ৩১ আগস্টের মধ্যে স্নাতক শেষ করতে হবেছবি: সাবিনা ইয়াসমিন।
এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিখ্যাত ইয়েনচিং একাডেমি স্কলারশিপ দিয়ে থাকে। ২০২৬ সালের জন্য এই সম্পূর্ণ অর্থায়নকৃত মাস্টার্স বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এটি সব দেশের শিক্ষার্থীদের চীনে স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ দেবে।
স্কলারশিপের সুবিধা ও সুযোগ
নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্বের ১৪তম সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা কেবল পড়াশোনাই নয়, বরং আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন:
- সাংস্কৃতিক জ্ঞান: চীনা সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ।
- গবেষণার অভিজ্ঞতা: মূল্যবান গবেষণার অভিজ্ঞতা অর্জন।
- নেটওয়ার্কিং: ক্যারিয়ার কাউন্সেলিং, স্বেচ্ছাসেবী কার্যক্রম, ইন্টার্নশিপ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্ক তৈরির সুযোগ।
শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া ও আন্তর্জাতিক অংশগ্রহণ
আবেদন করার ক্ষেত্রে কোনো দেশের শিক্ষার্থীর জন্য কোনো সীমাবদ্ধতা নেই। চীন এবং অন্যান্য দেশ থেকে মোট ১২০ জন নতুন শিক্ষার্থী বাছাই করা হবে।
প্রতিবছর একাডেমিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রায় ৮০ শতাংশই আন্তর্জাতিক শিক্ষার্থী। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণের হার নিম্নরূপ:
- ইউরোপ: ৩০-৩৫ শতাংশ
- আমেরিকা ও কানাডা: ২৫-৩০ শতাংশ
- অন্যান্য দেশ: ৩০-৩৫ শতাংশ
মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রসমূহ
ইয়েনচিং একাডেমিতে মাস্টার্স প্রোগ্রামটি নিম্নলিখিত ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিচালিত হয়:
১. অর্থনীতি ও ব্যবস্থাপনা
২. আইন ও সমাজ
৩. দর্শন ও ধর্ম
৪. ইতিহাস ও প্রত্নতত্ত্ব
৫. সাহিত্য ও সংস্কৃতি
৬. রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক
