পরিকল্পনাহীন নগর নাগরিকদের কল্যাণ বয়ে আনতে পারে না: অ্যাডভোকেট এম. এ. হান্নান খান
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

পরিকল্পনাহীন নগর নাগরিকদের প্রকৃত কল্যাণ বয়ে আনতে পারে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী অ্যাডভোকেট এম. এ. হান্নান খান। তিনি বলেন, ময়মনসিংহ নগরীর নাগরিকদের অংশগ্রহণ এবং মানসম্মত চিন্তার প্রতিফলন ঘটিয়ে একটি উন্নত ও পরিকল্পিত নগরী বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
১৮ নং ওয়ার্ডে গণসংযোগ
বিগত ২রা মে শনিবার ময়মনসিংহ নগরীর ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। প্রচারণার অংশ হিসেবে তিনি দিল রওশন জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি কৃষ্ণপুর কলোনি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে রাত পর্যন্ত ওই ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে যান।

অ্যাডভোকেট এম. এ. হান্নান খানের রাজনৈতিক পরিচিতি
অ্যাডভোকেট এম. এ. হান্নান খান বর্তমানে ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক, জেলা কৃষক দলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ জেলা চার দলীয় ও ২০ দলীয় জোটের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রচারণায় অংশগ্রহণকারী
গণসংযোগ ও প্রচারণা চলাকালীন তাঁর সাথে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন সদস্য রাফায়েত খান, কাজী আশফাক, ইয়াসিন, ইলহাম ও শিশিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
