নোয়াখালীর সেনবাগে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের স্মৃতিচারণ অনুষ্ঠানে মিলনমেলা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ মুক্তদিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সেনবাগ উপজেলা কমান্ড কাউন্সিলের স্মৃতিচারণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা।ছবি

আজ বুধবার (১৯ নভেম্বর) নোয়াখালীর সেনবাগ মুক্তদিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সেনবাগ উপজেলা কমান্ড কাউন্সিলের স্মৃতিচারণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা পরিনত হয়।

দিনটি উপলক্ষে বুধবার সকালে সেনবাগ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিম চৌধুরীর সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধার সন্তান রহিম উল্যা সুজন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক

ঐক্য ও সম্মানের আহ্বান

বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের জাতির গর্বিত সন্তান হিসেবে অভিহিত করেন। তাঁরা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো অনৈক্য যাতে না হয়, তার জন্য সকল বীর মুক্তিযোদ্ধাকে সজাগ থাকতে হবে। আগামী দিনগুলোতে বীর মুক্তিযোদ্ধাদের ঐক্য বজায় রাখতে সকলকে আরো বেশী সজাগ থাকার আহ্বান জানানো হয়।

উপস্থিত ছিলেন যাঁরা

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

  • নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম আজাদ
  • জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য মোস্তফা ভুঁইয়া
  • জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য মুহাম্মদ আবু তাহের
  • সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মনজুর মোরশেদ
  • উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মফিজুর রহমান
  • উপজেলার কাবিলপুর ইউনিয়ন কমান্ডার সোলেমান বাহার প্রমুখ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *