নোয়াখালী’র সেনবাগে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগের ডমুরুয়া ইউপির গাজীরহাট এলাকায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার সময় এক বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • মো. মহিন উদ্দিন (৩০) (পিতা- মৃত আবু তাহের, মাতা- নুর নাহার, সাং-কৈয়াজালা (আলী আক্কাস চেয়ারম্যান এর বাড়ী), ০৩ নং ডমুরুয়া ইউপি, ইয়াবা পরিবহনে নিয়োজিত সিএনজি ড্রাইভার)।
  • মো. জয়নাল আবেদীন প্রঃ জয়নাল মিস্ত্রী (৩৫) (পিতা- মৃত আব্দুল গফুর, মাতা- রজ্জবের নেছা, সাং-জয়নগর (চৌকিদার বাড়ী), ০৪ নং কাদরা ইউপি, এবং ইয়াবা ডিলার)।
  • জাহাঙ্গীর আলম ভুঁইয়া (৪৫), (পিতা- মৃত সানু মিয়া, মাতা- লালমতের নেছা, সাং-কৈয়াজালা, (জাহাঙ্গীর আলম ভুঁইয়া বাড়ী), ০৩ নং ডমুরুয়া ইউপি) সর্ব-থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী।

মামলা ও পুলিশের তৎপরতা

এই ঘটনায় সেনবাগ থানার এসআই মো. বেলাল হোসেন উল্লেখিত আসামিসহ পলাতক ০২ জন ইয়াবা ব্যবসায়ী আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৬, তারিখ-২২/১১/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ রুজু করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদেরকে আজ শনিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *