নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে নারীসহ ২ মাদক কারবারি আটক

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা

নারীসহ দুই মাদক কারবারি। ছবি

নরসিংদী পৌর এলাকা থেকে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ থেকে তাঁদের আটক করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ বিষয়ে নিশ্চিত করেন।

আটককৃতদের পরিচয় ও কৌশল

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সেজামুড়া গ্রামের হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২০) এবং একই জেলার আখাউড়া থানার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)। এ সময় তাঁদের কাছ থেকে ৬.২ কেজি (ছয় কেজি দুইশ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান:

“বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে দুইজন মাদক কারবারি অভিনব কৌশলে তাঁদের শরীরে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছয় কেজি দুইশ গ্রাম গাঁজা বহন করে আনে বিক্রি করার জন্য। এসময় পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে।”

তিনি আরও জানান, আটককৃত মাদক কারবারিরা পেশাদার মাদক বিক্রেতা। তাঁরা পুলিশের চোখ ফাঁকি দিতে এ ধরনের কৌশল অবলম্বন করেন। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *