নজরুলের সিনেমাটির নেগেটিভ নষ্ট হয়ে গেছে, জানাল কলকাতার স্টুডিও

বিনোদন প্রতিবেদক

ঢাকা

আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০০: ৫৪ 

কলকাতার ঐতিহ্যবাহী এনটি–ওয়ান স্টুডিওতে থাকা কাজী নজরুল ইসলামের ‘ধ্রুব’ সিনেমার নেগেটিভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। স্টুডিওটির পরিচালক সৌগত নন্দী গত শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, সিনেমাটি আর উদ্ধার করা সম্ভব নয়।

৯১ বছর আগে ‘ধ্রুব’ নির্মাণ করেন কাজী নজরুল ইসলাম। এটিই তাঁর নির্মিত একমাত্র চলচ্চিত্র। যুগ্মভাবে পরিচালনার পাশাপাশি সবাক চলচ্চিত্রটিতে অভিনয়ও করেছিলেন তিনি। ১৯৩৪ সালের ১ জানুয়ারি কলকাতার ক্রাউন থিয়েটারে মুক্তি পায় ‘ধ্রুব’। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের ‘ভক্ত ধ্রুব’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন কাজী নজরুল ইসলাম ও সত্যেন্দ্রনাথ দে।

সৌগত নন্দী বলেন, ‘অনেক পুরোনো সিনেমাটির (ধ্রুব) নেগেটিভের অবস্থা খুবই খারাপ ছিল। ফলে সেগুলো বাঁচিয়ে রাখা যায়নি। নষ্ট হয়ে গেছে, রিস্টোর (উদ্ধার) করা যাবে না। তবে ১৯৫০ সালের পরের ছবিগুলো উদ্ধার করা গেছে।’

সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ, উত্তম কুমার, সুচিত্রা সেনের অনেক সিনেমা সংগ্রহ ও উদ্ধার করেছে এনটি-ওয়ান স্টুডিও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *