দুই দিনের সফরে নান্দাইল আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী ২৪ ও ২৫ এপ্রিল (শুক্রবার ও শনিবার) দুই দিনের রাষ্ট্রীয় সফরে ময়মনসিংহ জেলা ও নান্দাইল উপজেলা সফর করবেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব স্বাক্ষরিত এক সফরসূচি থেকে এই তথ্য জানা গেছে।
প্রথম দিন: ২৪ এপ্রিল ২০২৬ (শুক্রবার)
শুক্রবার সকাল ৭:০০ টায় তিনি ঢাকার গুলশানস্থ বাসভবন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০:3০ মিনিটে তিনি নান্দাইল নিজ বাসভবনে উপস্থিত হয়ে জুম্মার নামাজ আদায় করবেন। এরপর প্রতিমন্ত্রীর অন্যান্য কর্মসূচিগুলো হলো:
- বিকাল ৩:০০ টা: চন্ডিপাশা সরকারি হাইস্কুল খেলার মাঠে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে যোগদান।
- বিকাল ৩:৩০ টা: নান্দাইল উপজেলা পরিষদ ডাকবাংলোতে পল্লী বিদ্যুৎ-এর এজিএম-এর সাথে মতবিনিময় সভা।
- বিকাল ৪:০০ টা: সড়ক ও জনপথ অধিদপ্তর, কিশোরগঞ্জ টিমের নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময়।
- বিকাল ৪:৩০ টা: মাজার বাসস্ট্যান্ড এলাকার স্পিড ব্রেকার স্থান নির্ধারণ।
- রাত ১০:৩০ মিনিট: তিনি নান্দাইলের নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
দ্বিতীয় দিন: ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার)
সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে প্রতিমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন:
- সকাল ১০:০০ টা: কানূরামপুর সুরেশ ডাক্তার-কালিয়াপাড়া বাজার ভায়া কামালপুর সড়ক শুভ উদ্বোধন।
- সকাল ১১:০০ টা: নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা জিসি সড়ক শুভ উদ্বোধন।
- দুপুর ১২:৩০ টা: গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নান্দাইল পৌরসভা অফিস পরিদর্শন।
সফর সমাপ্তি ও নিরাপত্তা ব্যবস্থা
সফর শেষে ঐদিন বিকাল ৪:০০ টায় প্রতিমন্ত্রী ময়মনসিংহ থেকে পুনরায় ঢাকার গুলশানস্থ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
মাননীয় প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সফরের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইন-চার্জ।
