তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী ও শিশুসহ ৩১ জনের মর্মান্তিক মৃত্যু

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস। আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০০

থালাপতি বিজয়। ফেইসবুক থেকে ছবি:

মর্মান্তিক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা

​ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় এই ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪০ জনেরও বেশি

​তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রামানিয়ান নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ ও ৬টি শিশু রয়েছে।

​ঘটনার সূত্রপাত

​জেলা প্রশাসন জানিয়েছে, কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের এক জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

​প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে বিপুলসংখ্যক লোক থালাপতি বিজয়কে একনজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। এই সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় অনেক শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপস্থিত পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামলানোর আগেই অনেকে পদদলিত হন।

​বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হওয়ায় থালাপতি বিজয় একপর্যায়ে বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *