ডিপ ফ্রিজ থেকে লাশ উদ্ধার: পলাতক স্বামী গ্রেপ্তার

গ্রেপ্তার। প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদক ঢাকা

রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে স্ত্রী তাসলিমার মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় তাঁর স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো খুদেবার্তায় এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম পলাতক ছিলেন।

​গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে কলাবাগানে এই দম্পতির বাসার ডিপ ফ্রিজ থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গতকাল মঙ্গলবার নিহতের পরিবার কলাবাগান থানায় মামলা করে।

​গ্রেপ্তার ও মামলার বিষয়ে আজ দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *