জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘ প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণার মামলার পূর্ণাঙ্গ রায় আজ বুধবার (১৯ নভেম্বর) প্রকাশিত হয়েছে।

গত ২১ আগস্ট হাইকোর্ট এই রায় দেয়। রায়ে ওই প্রতিবেদনকে ‘জুলাই বিপ্লব-২০২৪’ হিসেবে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়কে আগামী ৩ মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া এই রিট মামলাটিকে চলমান মামলা (কন্টিনিউয়াস ম্যান্ডামাস) হিসেবে রাখা হয়েছে।

রায় ও রিটের পটভূমি

জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের করা রিটের রুল শুনানি শেষে এই রায় দেওয়া হয়। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

  • জাতিসংঘের প্রতিবেদন: জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের তথ্যানুসন্ধান দল ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যালোচনা করে এ বছরের ফেব্রুয়ারি মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে।
  • রুল জারি: সে প্রতিবেদন সংযুক্ত করে রিটকারি আদালতে সম্পূরক আবেদন করলে গত ১৪ মে হাইকোর্ট ওই প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে কেন ঘোষণা করা হবে না, সে প্রশ্নে রুল জারি করেন। সে রুলের পূর্ণাঙ্গ শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *