জিপিইএলের এক্সপো সমাপ্ত, সুযোগ বাড়ছে ৫ অক্টোবর পর্যন্ত
ঢাকা।

যাঁরা রেজিস্ট্রেশন করেও এক্সপোতে আসতে পারেননি, তাঁদের জন্য এক্সপোর সুবিধাগুলো গ্রহণের সময় ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছেছবি: জিপিইএলের সৌজন্যে।
গ্লোবাল পাথওয়ে এক্সপার্টস লিমিটেড (জিপিইএল) আয়োজিত ‘মাল্টি-ডেস্টিনেশন এক্সপো ২০২৫’ সফলভাবে শেষ হয়েছে। গত শনিবার ঢাকার গুলশান-২-এ প্রতিষ্ঠানটির অফিসে এই এক্সপো অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা এক ছাদের নিচে বিদেশে পড়াশোনার সুযোগ নিয়ে নানা তথ্য, এক্সপার্ট কাউন্সেলিং এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকনির্দেশনা বিষয়ক সহযোগিতা পেয়েছেন।
সুবিধার সময়সীমা বৃদ্ধি
যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেও এক্সপোতে আসতে পারেননি, তাঁদের জন্য সুখবর হলো—এক্সপোতে প্রদত্ত সুবিধাগুলো গ্রহণের সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহীরা জিপিইএলের অফিসে এসে এই সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে:
- ফাইল ওপেনিং ডিসকাউন্ট
- বিনা মূল্যে ল্যাপটপ সুবিধা
- সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ
শিক্ষার্থীরা এক ছাদের নিচে ১৫টি দেশের দুই শতাধিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার সুযোগ পাবেন।
জিপিইএলের লক্ষ্য
এ প্রসঙ্গে জিপিইএলের ব্যবস্থাপনা পরিচালক সামিয়া ইসলাম বলেন, “আমরা চাই প্রত্যেক বাংলাদেশি শিক্ষার্থী যেন নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারে এবং বিদেশে পড়াশোনার জন্য সঠিক তথ্য ও সহযোগিতা সহজে পায়। এই এক্সপোতে শিক্ষার্থীরা শুধু তথ্যই পায়নি, বরং তারা কীভাবে আন্তর্জাতিক ক্যারিয়ার ও নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যেতে হয়, সে সম্পর্কেও জানতে পেরেছে।”
