জবি ছাত্রদল নেতা জোবায়েদ খুন: ত্রিমুখী প্রেমের রহস্য উন্মোচন

ত্রিমুখী প্রেমের জেরে খুন? প্রধান সন্দেহভাজন মাহিরসহ ৩ জন আটক, ছাত্রী বর্ষা পুলিশ হেফাজতে

ঢাকা প্রতিনিধি

পুরান ঢাকায় টিউশনি করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতা মো. জোবায়েদ হোসেন হত্যার রহস্য উন্মোচন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা পৌনে ১২টায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

প্রধান সন্দেহভাজনসহ আটক ৩ জন

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী রাত সাড়ে ১২টায় জানান, হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহির রহমানসহ তিনজনকে আটক করা হয়েছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে তাদের শনাক্ত ও আটক করা হয়। পাশাপাশি নিহত শিক্ষার্থীর ছাত্রী বর্ষাও পুলিশ হেফাজতে আছে।

ত্রিমুখী প্রেমের জেরে হত্যাকাণ্ড

পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ড ত্রিমুখী প্রেমের কারণে ঘটতে পারে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, জোবায়েদের ছাত্রী বর্ষার সঙ্গে আটক মাহির রহমানের প্রেমের সম্পর্ক ছিল। মাহির রহমান একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম বর্ষের ছাত্র, আর বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সম্প্রতি তাদের মধ্যে টানাপোড়েন ঘটে এবং সম্পর্ক ভেঙে যায়।

ধারণা করা হচ্ছে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর বর্ষা জোবায়েদকে পছন্দের কথা মাহিরকে জানালে এর জেরেই মাহির তাঁর বন্ধুদের নিয়ে জোবায়েদকে হত্যা করেছেন

নিহত শিক্ষার্থীর আত্মীয়-স্বজনরা দাফন প্রক্রিয়া সম্পন্ন করে থানায় আসলেই মামলা রেকর্ড করা হবে বলে ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *