ঘোড়াঘাটে বিশ্বব্যাংকের অর্থায়নে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন

শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’ (LGCRRP)-এর আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঘোড়াঘাট পৌরসভার আয়োজনে চাঁম্পাতলী এলাকায় এই উন্নয়ন কাজের ফলক উন্মোচন করা হয়।

জীবনযাত্রার মানোন্নয়নে প্রশাসনের অঙ্গীকার

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ,জেড,এম জাহিদ হোসেন

তিনি তাঁর বক্তব্যে বলেন—

“বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত এই মেগা প্রকল্পের মাধ্যমে ঘোড়াঘাট পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা, সড়ক নিরাপত্তা এবং জলাবদ্ধতা নিরসনে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। টেকসই অবকাঠামো নির্মাণের মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।”

প্রকল্পের বিবরণ ও কাজের পরিধি

পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় চাম্পাতলী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। উদ্বোধনী পর্ব শেষে মন্ত্রী সরাসরি প্রকল্প এলাকা পরিদর্শন করেন, যার মধ্যে রয়েছে:

  • ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ মহাসড়ক থেকে পূর্ব দিকে চাঁম্পাতলী গ্রামের প্রায় ১,৭৫০ মিটার রাস্তা ইউনিব্লক দ্বারা পাকাকরণ ও উন্নয়ন।
  • একই সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণে আধুনিক সিঙ্গেল স্ট্রিটলাইট (ল্যাম্পপোস্ট) স্থাপন।
  • চাঁম্পাতলী সড়কের জলাবদ্ধতা দূরীকরণে ৩৫০ মিটার এলাকায় আরসিসি (RCC) ক্রস ড্রেন নির্মাণ।

উপস্থিত নেতৃবৃন্দ ও সুধীজন

ঘোড়াঘাট পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন

এছাড়াও রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আবদুর দেশ সাত্তার মিলন এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ।

উক্ত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সুধীজন উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ প্রতীক্ষিত এই সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *