শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহের অংশ হিসেবে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের মাঝে ল্যাপটপ এবং প্রয়োজনীয় তথ্য ফরম আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেলে ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়াম হলে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের দিকনির্দেশনায় এই অবহিতকরণ সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অব্যাহতকরণ সভা ও অতিথিবৃন্দ
ঘোড়াঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রুবানা তানজীন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবু চৌধুরী এবং ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন প্রমুখ।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ল্যাপটপ ও উপকরণ বিতরণ
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ইউএনও মোছাঃ রুবানা তানজীন ফ্যামিলি কার্ডের তথ্য সঠিকভাবে সংগ্রহ ও ডাটা এন্ট্রি নিশ্চিত করতে নিয়োজিত তথ্য সংগ্রহকারী কর্মীদের হাতে আনুষ্ঠানিকভবে ল্যাপটপ ও প্রয়োজনীয় তথ্য ফরম তুলে দেন।