খামারবাড়িতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

“করব মোরা ফল চাষ – সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে ময়মনসিংহে ১৮-২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) খামারবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

আলোচনা সভা ও অতিথিবৃন্দ

নিলফামারী ও দেশের অন্যান্য অঞ্চলের মতো ময়মনসিংহের ফল উৎপাদন ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে খামারবাড়ি প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এনামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল পরিচালকের কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক সালমা আক্তার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির জেলা প্রশিক্ষণ অফিসার ড. উম্মে হাবিবা প্রমুখ। অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন ময়মনসিংহ খামারবাড়ির ডিএই অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সেলিনা পারভীন।

স্টল পরিদর্শন ও চারা বিতরণ

আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির পূর্বে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ খামারবাড়ি প্রাঙ্গণে আয়োজিত ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে প্রদর্শিত দেশীয় ও বৈচিত্র্যময় ফলের সমাহার দেখে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত কৃষক এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ ও ঔষধি গুণসম্পন্ন নিম গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *