খাদ্য উৎপাদনে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে উত্তম কৃষি চর্চার মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে ২০২৬) সকালে কুড়িগ্রাম সদরের জামান ইন হোটেলে জেলার বীজ ব্যবসায়ীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ ও অংশগ্রহণ

ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের প্রায় ৭০ জন বীজ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদন এবং বালাইনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অতিথিবৃন্দ ও আলোচনা

ব্র্যাক জেলা সমন্বয়কারী সৈয়দ ফাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের আরএসএম মো: রশীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিওনের কৃষিবিদ শাখাওয়াত হোসেন (জেএসএস, পিডিএস)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুড়িগ্রাম টেরিটরি ব্র্যাকের টিএসও মাহাবুব আলম এবং সঞ্চালনায় ছিলেন মনিটরিং অফিসার কৃষিবিদ মো: নাজমুল ইসলাম। বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

ভবিষ্যৎ পরিকল্পনা

আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। এটি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করতে এবং মানসম্মত ফসল উৎপাদনে সহায়ক হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *