ক্যানসার জয়ের গল্পে নতুন সংগঠনের যাত্রা শুরু

ক্যানসার রোগী এবং তাঁদের সেবকদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে গঠিত ‘ক্যানসার পেশেন্ট সাপোর্ট অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন’–এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ছবি: বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি।

ক্যানসার রোগী এবং তাঁদের সেবকদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে নতুন সংগঠন ‘ক্যানসার পেশেন্ট সাপোর্ট অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার ঢাকার আমিন বাজারের একটি রিসোর্টে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সমাজের বিভিন্ন অংশ থেকে আসা ক্যানসারজয়ী এবং তাঁদের স্বজনেরা ক্যানসার নিয়ে বেঁচে থাকা ও ক্যানসার জয়ের গল্প শোনান।

  • নাসরিন হোসেনের গল্প: ব্যাংক কর্মকর্তা নাসরিন হোসেন বলেন, ক্যানসার ধরা পড়ার পর সবাই তাঁর সঙ্গে এমন আচরণ করছিলেন যেন তিনি মারা যাবেন। ৯ বছর ধরে তিনি ক্যানসারমুক্ত জীবন যাপন করছেন।
  • আসমা হোসেনের সংগ্রাম: আসমা হোসেন একই সঙ্গে নিজের ব্রেস্ট ক্যানসারের কেমোথেরাপি এবং স্বামীর ফুসফুস ক্যানসারের রেডিওথেরাপি চলার সময়কার কঠিন সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস আর অদম্য মনোবলকে সঙ্গী করেই তিনি এই কঠিন সময় পাড়ি দিয়েছেন।

​সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলোজি বিভাগের প্রধান অধ্যাপক জাফর মো. মাসুদ বলেন, “এটি একটি সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান… আমাদের উদ্দেশ্য তাঁদের সঠিক তথ্য প্রদান, সচেতনতা বৃদ্ধি, শিক্ষামূলক কর্মসূচি এবং চিকিৎসা সহায়তা প্রদানের মাধ্যমে সার্বিক কল্যাণ নিশ্চিত করা।”

​অনুষ্ঠানে সংগঠনটির লোগো উন্মোচন করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *