আলেয়া মান্নান

আমার গাঁয়ে কৃষকের বাস।
মাটিতে ফলায় সোনালী আঁশ।
ভোর হতেই লাঙল কাঁধে।
চষের কাজে কোমর বেঁধে।
রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে।
মনোযোগ তাদের ফসলের কাজে।
মোটা কাপড়ে,মোটা ভাতে।
দিন কাটায় কোনো মতে।
শত কষ্ট করে ওরা, ভাবে না কো দুখ।
সব সময় দেখি তাদের, হাসি মাখা মুখ।
ঝড়-বন্যা বৃষ্টি-খরা, মোকাবেলা করে।
কৃষকেরা এদেশে, ফসল তৈরি করে।
আমরা যে খাবার, শহরে বসে খাই,
সে ফসল কোথায় হলো, ভেবে দেখি নাই!!
গরিব কৃষক সে, মোদের গাঁয়ে ঠাঁই।
তাদের বোনা ফসল, মোরা খেতে পাই।
গাঁয়ের কৃষক বলে, করো অপমান?
ভুলতে কি পারবে, তাদের অবদান?
কৃষকের হাতে সোনার ফসল, দিতে শেখো মূল্য।
আমার দেশে এমন কৃষক, তাদেরকে ভাবি ধন্য।