কুড়িগ্রামের ফুলবাড়িতে নবান্ন উৎসব ও ক্যাম্পফায়ার

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন স্কুলের আয়োজনে নবান্ন উৎসব ও শীতকালীন ক্যাম্পফায়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুর ২টা থেকে ফুলবাড়ী উপজেলা প্রশাসন স্কুল মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ উৎসব হয়।

​সভাপতিত্ব ও অতিথিদের উপস্থিতি

​উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মো. জাহিদ হাসান।

​আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম (রিজু), উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল মালেক, সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং একাডেমিক সুপারভাইজার আব্দুল সালাম।

​পুরস্কার বিতরণ ও আয়োজকদের প্রত্যয়

​অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, অভিভাবক ও সাধারণ জনগণের উপস্থিতিতে অতিথি, অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

​এ সময় প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উৎসবগুলো ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment