এইচএসসি–২০২৫ ফল ১৬ অক্টোবর: যেভাবে অনলাইনে পাবেন শিক্ষার্থীরা

এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফলাফল দেখাচ্ছে তাঁর মাকেছবি: সাইয়ান

বিশেষ প্রতিবেদক, ঢাকা।

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে। গতকাল সোমবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

যেভাবে ফল জানা যাবে

​শিক্ষার্থীরা মূলত তিনটি মাধ্যমে পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবেন:

​১.  ওয়েবসাইট:

* সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) এর ‘Result’ কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN–এর মাধ্যমে ফল ডাউনলোড করা যাবে।

* শিক্ষার্থীরা সমন্বিত ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।

​২.  এসএমএস:

* নির্ধারিত শর্ট কোড ১৬২২২–এ এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।

* পদ্ধতি: HSC <Board Name (First 3 Letters)> <Roll> <Year> টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

* উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে ১৬২২২–তে পাঠাতে হবে।

​৩.  শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্র: সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল প্রকাশ করা হবে।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা এ বছরের ২৬ জুন থেকে শুরু হয়েছিল
ছবি।

ফলাফল পুনর্নিরীক্ষণ

​পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

  • আবেদনের ঠিকানা: https://rescrutiny.eduboardresults.gov.bd
  • ​আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *