আবেদন ফি ছাড়াই ব্যানবেইসে ২৭৩ জনের চাকরির সুযোগ, আবেদন শেষ আগামীকাল

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং এর আওতাধীন ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনে (ইউআইটিআরসিই) ২৭৩ জনকে নিয়োগের আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬)। আউটসোর্সিং প্রক্রিয়ায় অস্থায়ী ভিত্তিতে ১৪ ক্যাটাগরির পদে এই জনবল নেওয়া হবে। কোনো ধরনের আবেদন ফি ছাড়াই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ব্যানবেইসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা প্রধান কার্যালয়ে ১০ ক্যাটাগরিতে ২৩ জন এবং দেশের ১২৫টি উপজেলা ইউআইটিআরসিইতে ৪ ক্যাটাগরিতে ২৫০ জন সেবাকর্মী নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি বা জেএসসি পাস প্রার্থীরাও বেশ কয়েকটি পদে আবেদন করার সুযোগ পাবেন।

পদের বিবরণ ও মাসিক সেবামূল্য

ব্যানবেইস ঢাকা কার্যালয় (১০টি পদে ২৩ জন):

  • ইলেকট্রিশিয়ান সেবা: ২ জন (সেবামূল্য ২০,২১২ টাকা) — এসএসসি ও ইলেকট্রিক্যাল ডিপ্লোমা বা সার্টিফিকেটসহ ১ বছরের অভিজ্ঞতা।
  • এসি মেকানিক সেবা: ১ জন (সেবামূল্য ২০,২১২ টাকা) — এসএসসি ও এসি সার্ভিসিং সার্টিফিকেটসহ ১ বছরের অভিজ্ঞতা।
  • সার্ভার টেকনিশিয়ান সেবা: ১ জন (সেবামূল্য ২০,২১২ টাকা) — এসএসসি ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ ১ বছরের অভিজ্ঞতা।
  • গাড়ি চালক সেবা: ২ জন (সেবামূল্য ১৯,৬৩৬ টাকা) — এসএসসি ও বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ৫ বছরের অভিজ্ঞতা।
  • লিফটম্যান সেবা: ১ জন (সেবামূল্য ১৮,১৮০ টাকা) — এসএসসি পাসসহ ১ বছরের অভিজ্ঞতা।
  • ডেসপাচ রাইডার সেবা: ১ জন (সেবামূল্য ১৮,১৮০ টাকা) — এসএসসি পাসসহ ১ বছরের অভিজ্ঞতা।
  • বার্তাবাহক সেবা: ২ জন (সেবামূল্য ১৮,১৮০ টাকা) — এসএসসি পাসসহ ১ বছরের অভিজ্ঞতা।
  • নিরাপত্তা প্রহরী সেবা: ৪ জন (সেবামূল্য ১৮,১৮০ টাকা) — জেএসসি বা অষ্টম শ্রেণি পাস ও শারীরিক সক্ষমতাসহ ১ বছরের অভিজ্ঞতা।
  • পরিচ্ছন্নতাকর্মী সেবা: ৮ জন (সেবামূল্য ১৮,১৮০ টাকা) — জেএসসি পাসসহ ১ বছরের অভিজ্ঞতা।
  • ফরাশ সেবা: ১ জন (সেবামূল্য ১৮,১৮০ টাকা) — জেএসসি পাসসহ ১ বছরের অভিজ্ঞতা।

১২৫টি উপজেলা ইউআইটিআরসিই (৪টি পদে ২৫০ জন):

  • নিরাপত্তা প্রহরী সেবা: ১২৩ জন (সেবামূল্য ১৬,৬৭৩ টাকা) — জেএসসি পাসসহ ১ বছরের অভিজ্ঞতা।
  • নিরাপত্তা প্রহরী সেবা (পৌর/সিটি করপোরেশন এলাকা): ২ জন (সেবামূল্য ১৭,১৭৫ টাকা) — জেএসসি পাসসহ ১ বছরের অভিজ্ঞতা।
  • পরিচ্ছন্নতাকর্মী সেবা: ১২৩ জন (সেবামূল্য ১৬,৬৭৩ টাকা) — জেএসসি পাসসহ ১ বছরের অভিজ্ঞতা (হরিজন সম্প্রদায় অগ্রাধিকার পাবেন)।
  • পরিচ্ছন্নতাকর্মী সেবা (পৌর/সিটি করপোরেশন এলাকা): ২ জন (সেবামূল্য ১৭,১৭৫ টাকা) — জেএসসি পাসসহ ১ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা ও শর্তাবলি বাংলাদেশের স্থায়ী নাগরিক (নারী-পুরুষ উভয়ই) এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আগামী ২৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।

আবেদনের নিয়ম ও ঠিকানা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইনে। ব্যানবেইসের অফিশিয়াল ওয়েবসাইট (www.banbeis.gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম ও কর্মস্থল স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১, জহির রায়হান রোড (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫।

আবেদনের শেষ সময়: আগামীকাল ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে পৌঁছানো বা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।

Leave a Comment