হাসতে ভুলে যাওয়া মানুষকে হাসাতে রনির ‘স্কুল অব কমেডি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা।

আবু হেনা রনি। ছবি: সংগৃহিত।

‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’-এর মাধ্যমে স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে আলোচনায় আসা আবু হেনা রনি এবার নতুন উদ্যোগ নিয়ে আসছেন। কমেডি ক্ষেত্রে ১৪ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি চালু করছেন নতুন প্রতিষ্ঠান ‘স্কুল অব কমেডি’

​স্ট্যান্ডআপ কমেডিতে আগ্রহী ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়াই হবে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির স্লোগান হবে: ‘এখানে উচিত শিক্ষা দেওয়া হয়’

​আগামী ৫ অক্টোবর শিক্ষক দিবসে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের জাহেদ হাসান মিলনায়তনে রনির এই নতুন উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। স্ট্যান্ডআপ কমেডি ছাড়াও রনি নাটক-চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *