সৌদির বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি, টোয়েফলে ৭৯ অথবা আইইএলটিএসে ৬.৫ প্রয়োজন

নির্বাচিত শিক্ষার্থী বিনা মূল্যের আবাসন সুবিধা পাবেনছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

প্রথম আলো ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ০১

সৌদি আরবের অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। একে সংক্ষেপে কাউস্ট বলে। এটি গবেষণাধর্মী বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালে সৌদি আরবসহ বিশ্ববাসীর জন্য বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, অর্থনৈতিক উন্নতি ও সামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে কাউস্ট প্রতিষ্ঠিত হয়।

কাউস্টের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদ বলেছিলেন, ‘কাউস্ট হবে সৌদি আরব ও বিশ্বমানবতার ভবিষ্যতের শান্তি, আশা ও পুনর্গঠনের দিশারী।’

কাউস্টের গবেষণা ও অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি ২০ বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের একটি নামকরা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি বন্ড হিসেবে বিনিয়োগ করেছিলেন। এখান থেকে কাউস্ট প্রতিবছর এক বিলিয়ন মার্কিন ডলার মুনাফা গ্রহণ করে। এই মুনাফা দিয়েই বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ব্যয় মেটানো হয়। বিনিয়োগের দিক দিয়ে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কাউস্ট ষষ্ঠ।

বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেয়। এর একটি কাউস্ট স্কলারশিপ। এর কেতাবী নাম ‘কাউস্ট স্কলারশিপে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস।’ ২০২৬ সালের জন্য আবেদন শুরু হয়েছে। বিশ্বের সব আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির কিং আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *