সেনবাগ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ফারুক বাবুল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফারুক বাবুল। তিনি এর আগে সেনবাগ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

যৌথ সভায় সিদ্ধান্ত

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেলে ইয়ারপুরস্থ ‘এমপি ভিলায়’ সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির এক গুরুত্বপূর্ণ যৌথ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী। সভাটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার এবং পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা।

নেতৃবৃন্দের উপস্থিতি ও ঘোষণা

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। অনুষ্ঠানের প্রধান বক্তা নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ সভার সিদ্ধান্ত অনুযায়ী ফারুক বাবুলকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

কৃতজ্ঞতা প্রকাশ

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. ফারুক বাবুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জয়নুল আবদীন ফারুক এবং জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেনবাগ পৌর বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

শুভেচ্ছার জোয়ার

ফারুক বাবুল দায়িত্ব পাওয়ার পর সেনবাগ পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, তাঁর অভিজ্ঞ নেতৃত্বে সেনবাগে দলীয় কার্যক্রম আরও সুশৃঙ্খল ও শক্তিশালী হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *