সাকিবকে পাল্টা জবাব ক্রীড়া উপদেষ্টা আসিফের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা।

সাকিব আল হাসান ও আসিফ মাহমুদ।

​ক্রিকেটার সাকিব আল হাসানের এক ফেসবুক পোস্ট থেকে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, তা আজও চলছে। সাকিবের পাল্টা স্ট্যাটাসের পর আজ আবার সেটির জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

​আসিফ মাহমুদ তাঁর স্ট্যাটাসে সাকিবের নাম উল্লেখ না করলেও, ইঙ্গিতটা যে বাংলাদেশের অলরাউন্ডারকেই করা হয়েছে, তা বুঝতে কারো সমস্যা হয়নি।

​বিতর্কের সূত্রপাত হয়েছিল গত রোববার (২৮ সেপ্টেম্বর) সাকিবের একটি পোস্ট থেকে। এরপর আসিফ মাহমুদের স্ট্যাটাস, সাকিবের পাল্টা স্ট্যাটাসের পর আজ বিকেলে আসিফ মাহমুদ তাঁর ফেসবুকে লিখেছেন:

“ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।”

​এই বক্তব্যের মাধ্যমে আসিফ মাহমুদ, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এটুকু লেখার পর তিনি ইংরেজিতে যোগ করেন, ‘ইউ নো হু’—অর্থাৎ কথাগুলো কার, সেটা সবাই জানেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *