সাংবাদিকদের কলম থামানো আইনের অবসান দরকার: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।ছবি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, যে আইন কণ্ঠরোধ করে সাংবাদিকদের কলম থামিয়ে দেয়, সে আইনের অবসান দরকার। আগামী ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করা হতে হবে।

আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা: ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “শুধু আইন বাতিল করলেই চলবে না, আগামী নতুন সরকারকে নিবর্তনমূলক আচরণ থেকেও সরে আসতে হবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *