সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস–১২০৬৮)-এর উদ্যোগে ইফতার মাহফিল ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুণীজনদের সম্মাননা
সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেন। বক্তারা বলেন, একটি জাতি গঠনে শিক্ষক সমাজের ভূমিকা অপরিসীম। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি
উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার।
- বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন।
- বসুরহাট পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন।
- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন।
- শিক্ষক নেতা আমির হোসেন (বিএসসি), আফতাব আহমেদ বাচ্চু ও আবুল বাসার প্রমুখ।
দোয়া ও ইফতার
আলোচনা সভা ও সংবর্ধনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত শিক্ষক ও অতিথিবৃন্দ সম্মিলিতভাবে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
