সম্প্রীতির বন্ধনে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা চাই: অ্যাডভোকেট এম এ হান্নান খান

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ নগরীর কালীবাড়ি রোডস্থ এস.কে হাসপাতালের পিছনের মাঠে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান প্রধান অতিথির বক্তব্যে বলেন:

“সম্প্রীতির বন্ধনে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা চাই।”

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে স্থানীয় সচেতন ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক আয়োজিত এই সমাবেশে তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত ৩১ দফার ২নং দফায় ‘সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন’ করা হবে। জনগণের রায়ে তাঁদের দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। এছাড়াও তিনি বর্তমান সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

উপস্থিত নেতৃবৃন্দ

৯ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রিয়াজ মিল্লি’র পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক আব্দুল হেকিম মিয়া। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট লুৎফর রহমান মঞ্জু, সাবেক যুবনেতা এসএম ফারুক খান, যুগ্ম আহ্বায়ক রফিক উদ্দিন ভূঁইয়া, মো. আরিফ খান, শাকের, সোহেল খান, সদস্য কামাল চৌধুরী শামছু, বাস্তুহারা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আনার মোল্লা, ছাত্রদল নেতা মাসুদসহ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *