সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের দাবি উপদেষ্টাদের
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

নারীর রাজনৈতিক অধিকার কোথায়’ শীর্ষক সম্মেলনটি আয়োজন করে নাগরিক সংগঠন ‘নারীর রাজনৈতিক অধিকার ফোরাম’। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন। ৯ অক্টোবরছবি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, এই দাবিটি যেন পরবর্তী সংসদের জন্য ঝুলিয়ে না রাখা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে নাগরিক সংগঠন ‘নারীর রাজনৈতিক অধিকার ফোরাম’ আয়োজিত ‘নারীর রাজনৈতিক অধিকার কোথায়’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টাদের বক্তব্য ও মূল দাবি
- ফরিদা আখতার (মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা): তিনি বলেন, সংরক্ষিত আসন রাখার মূল উদ্দেশ্য হলো সাধারণ আসনগুলোতে ধীরে ধীরে নারীদের ৫০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করা। রাজনৈতিক দলগুলোকে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের বিষয়ে মত দিতে হবে। অন্যথায় নারীরা ভোটে জবাব দেবেন।
- শারমীন এস মুরশিদ (সমাজকল্যাণ উপদেষ্টা): নারীরা অর্থের কারণে নির্বাচনে যেতে ভয় পান উল্লেখ করে তিনি নারীদের জন্য রাষ্ট্রীয়ভাবে নির্বাচনী ব্যয় বহনের আহ্বান জানান। তিনি বলেন, এটি নারী প্রার্থীদের আর্থিক জায়গা শক্তিশালী করবে এবং রাজনীতিতে পুরুষতান্ত্রিক বলয় ভাঙা শুরু হবে।

সম্মেলনে শুরুতে সভাপতির বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট। ৯ অক্টোবর
ছবি।
আইনজীবী ও রাজনৈতিক দলগুলোর অবস্থান
- সারা হোসেন (সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী): তিনি সংরক্ষিত আসনে সরাসরি ভোটের মাধ্যমে নারী প্রতিনিধি নির্বাচন এবং সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান।
- শামা ওবায়েদ (বিএনপি): তিনি বলেন, নারী প্রার্থীদের জন্য রাজনৈতিক দলগুলোর সরাসরি সমর্থন ও সহকর্মীদের সহযোগিতা প্রয়োজন, সেই জায়গায় দেশ এখনো পৌঁছায়নি।
- হাবিবা আক্তার চৌধুরী (জামায়াতে ইসলামী): তিনি দাবি করেন, অন্য দলগুলোর তুলনায় জামায়াতে ইসলামী ব্যতিক্রম। তাদের নির্বাহী কমিটি ও মজলিশে শুরায় ৪৩ শতাংশ নারীর অংশগ্রহণ রয়েছে।
- জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন): তিনি দেশের রাজনৈতিক পরিবেশ নারীদের জন্য ভয়ংকর প্রতিকূল মন্তব্য করে ফেসবুকে নারীদের বুলিং বন্ধে রাজনৈতিক দলগুলোর সতর্ক ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্মেলনে শুরুতে সভাপতির বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট। ৯ অক্টোবর
ছবি।
ঘোষণাপত্রের দাবি
সম্মেলনের শুরুতে ‘নারীর রাজনৈতিক অধিকার ফোরাম’-এর পক্ষ থেকে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ বন্দোবস্ত হিসেবে সংরক্ষিত ১০০ আসনে নারীদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়া, রাজনৈতিক দলে কমপক্ষে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করার এবং তা ধাপে ধাপে ৫০ শতাংশে উন্নীত করার আহ্বান জানানো হয়।
