শাহবাগ মোড়ে শিক্ষকদের অবরোধ, যান চলাচল বন্ধ

আজ বেলা ২টার দিকে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে সেখানে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষক–কর্মচারীরাছবি।
নিজস্ব প্রতিবেদক ঢাকা।
নিজেদের তিন দফা দাবি নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছেন।
আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বড় মিছিল নিয়ে শিক্ষকেরা শাহবাগ মোড়ের উদ্দেশে রওনা দেন। পথে পুলিশ ব্যারিকেড দিলেও শিক্ষকেরা ধস্তাধস্তি করে সেই প্রতিবন্ধক ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন।
আন্দোলনরত হাজার হাজার শিক্ষকের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় হয়ে যানবাহনের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে যাওয়ার পথে পুলিশ ব্যারিকেড দিলেও তা ভেঙে এগিয়ে যান শিক্ষক–কর্মচারীরা
ছবি।
শিক্ষকদের দাবি
শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা নিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছেন।
আন্দোলনকারীদের একজন, বরিশালের বাবুগঞ্জের পূর্ব ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন বলেন:
”যতক্ষণ আমাদের ২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি না হচ্ছে, ততক্ষণ আমরা সড়কে অবস্থান করব।”

তিন দফা দাবি আদায়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাজারো শিক্ষক–কর্মচারী
ছবি।
এর আগে বেলা ১১টা থেকে শিক্ষকেরা শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। সেখানে শিক্ষকদের বিভিন্ন সংগঠন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
