‘শততম টেস্টে তুই প্রথম, এটা তোরই প্রাপ্য’ -মুশফিককে তামিম ইকবাল

খেলা ডেস্ক

মুশফিক।ছবি

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আগামীকাল বুধবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টই হবে মুশফিকের শততম টেস্ট। এই ঐতিহাসিক মুহূর্তের প্রাক্কালে মুশফিককে নিয়ে লিখলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় তামিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে মুশফিকের উদ্দেশে এই বার্তা লেখেন।

তামিমের আবেগঘন বার্তা

তামিম মুশফিককে নিয়ে বলেন:

“তোকে নিয়ে বলার আছে অনেক কিছু্ই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় কোনো এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।”

তামিম তাঁর বার্তায় আরও লেখেন:

“তবে আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *