যুব উন্নয়ন সমিতির সদস্যদের মধ্যে ৭০টি গভীর নলকূপ বিতরণ

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর এলাকায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে দরিদ্র সদস্যদের মাঝে ৭০টি গভীর নলকূপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সুপেয় পানির সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।

বিতরণী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ

সমিতির চেয়ারম্যান নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে এবং ম্যানেজার তানজু বেগমের পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রোমমান আরা।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু এবং কাজল তালুকদার।

সল্প মূল্যে সুপেয় পানি

সমিতি সূত্রে জানা গেছে, বর্তমান বাজারে গভীর নলকূপ স্থাপনের খরচ অনেক বেশি হলেও সমিতির দরিদ্র সদস্যরা মাত্র ১০,৫০০ টাকা জমা দিয়ে এই সুবিধা পাচ্ছেন। সুপেয় পানির সংকট নিরসনে এবং জনস্বাস্থ্য রক্ষায় সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিবৃন্দ।

উপকারভোগী সদস্যরা জানান, নামমাত্র মূল্যে গভীর নলকূপ পেয়ে তাদের দীর্ঘদিনের পানির সমস্যা দূর হবে। তারা এই মানবিক ও উন্নয়নমূলক কাজের জন্য সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *