​যুক্তরাষ্ট্রে আখতার ও তাসনিম জারার ওপর হামলার নিন্দা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারার ওপর হামলা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

​আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিবৃতিতে যা বলা হয়েছে

​বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে তার সফরসঙ্গী হিসেবে অংশ নেওয়া এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর “পতিত ফ্যাসিস্ট, গণহত্যাকারী ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা” হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও হেনস্তা করেছে।

​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই ধরনের রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণও করা হয় বিবৃতিতে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *