মহাখালীতে পেট্রলপাম্পের ট্যাংক বিস্ফোরণে ৭ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০১

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটফাইল ছবি

রাজধানীর মহাখালীতে একটি পেট্রলপাম্পের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে মহাখালীর আমতলী-গুলশান সার্ভিস স্টেশনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের কারণ ও আহতদের অবস্থা

​পেট্রলপাম্পের তেলের ট্যাংক পরিষ্কার করার সময় ভেতরে জমে থাকা গ্যাস হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ভেতরে কাজ করা সাতজন দগ্ধ হন। আহতদের উদ্ধার করে বেলা আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

​ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে খাইরুল ইসলামের শরীরের ৩৫ শতাংশ এবং সজীবের ৩২ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ বাকি পাঁচজন হলেন: স্বপন মোল্লা, মো. কবির, মো. রুবেল, মাসুদুর রহমান, ও মো. আলমগীর হোসেন

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *