ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন: লক্ষ্যমাত্রা ৬ লাখ শিশু

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহের সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ

সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

  • ডাঃ ফয়সাল আহমেদ: অতিরিক্ত সিভিল সার্জন, ময়মনসিংহ।
  • ডাঃ এইচ কে দেবনাথ: প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
  • ডাঃ নাসির উদ্দীন: স্বাস্থ্য বিশেষজ্ঞ।

টিকাদানের লক্ষ্যমাত্রা ও আওতাভুক্ত এলাকা

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত সিভিল সার্জন ডাঃ ফয়সাল আহমেদ সাংবাদিকদের জানান, আজ থেকে ময়মনসিংহ সদর, ফুলপুর এবং ত্রিশাল উপজেলায় শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান শুরু হলো। এই তিন উপজেলায় মোট ৬ লক্ষ ৩ হাজার ৮৩১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাগুলোতেও এই টিকাদান কার্যক্রম জোরালোভাবে পরিচালনা করা হবে। স্বাস্থ্য বিভাগ এই লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে বিশেষ টিম গঠন করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *