ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহের আব্দুল জব্বার মিলনায়তনে (জেলা পরিষদ মিলনায়তন) যুব উন্নয়ন অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন শীর্ষক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন ও প্রধান অতিথি

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আয়োজিত এই বিভাগীয় কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি দক্ষ যুবশক্তি গড়তে প্রশিক্ষণ কর্মসূচির সঠিক বাস্তবায়ন ও মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ও স্বাগত বক্তব্য

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) প্রিয়সিন্ধু তালুকদার (যুগ্ম সচিব)। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মোঃ হারুণ-অর-রশীদ

সভাপতিত্ব

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ বিষয়ক এই গুরুত্বপূর্ণ বিভাগীয় কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান

কর্মশালায় বিভাগীয় ও জেলা পর্যায়ের যুব উন্নয়ন কর্মকর্তারা অংশ নেন। বক্তারা আগামী অর্থ বছরের প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা অর্জন এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *