ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পাট দিবস পালিত; আলোচনা সভা ও র‍্যালি

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

“পাট শিল্প গড়ে তুলুন, জাতীয় কর্মসংস্থান সৃষ্টি করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় পাট দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মুঃ সাইফুল্লাহিল গালিব। তিনি পাটের বহুমুখী ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

উপস্থিত অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক মোঃ এনামুল হক। পাট অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক সিমু আক্তার-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন:

  • সোনালী আঁশ কুটির শিল্পের পরিচালক ও নারী উদ্যোক্তা মাহমুদা বেগম
  • ময়মনসিংহ জুটমিল মালিক সমিতির প্রকল্প প্রধান আবুল কাশেম
  • বস্তা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক স্বপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক।

সোনালি আঁশের সোনালি ভবিষ্যৎ

বক্তারা বলেন, বর্তমান সময়ে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের চাহিদা বিশ্বজুড়ে বাড়ছে। তাই আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে পাট শিল্পকে আরও শক্তিশালী করতে হবে। নারী উদ্যোক্তাদের পাটের তৈরি হস্তশিল্পে উৎসাহিত করলে দেশীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *