ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন; বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (৮ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও সচেতনতা কর্মসূচি

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় নারী অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার বিভিন্ন দাবি ও অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অন্যান্য জেলার খবর:নারী দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব”

ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নারীর ক্ষমতায়ন নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নারীদের এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বিশিষ্টজনের অংশগ্রহণ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা। বক্তারা নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরেন।

সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নারী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *