ময়মনসিংহ সদরে এমপি ওয়াহিদের বিজয়ে দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠিত
রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহে-৪ (সদর) আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের বিজয় লাভে উল্লোসিত হয়ে দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নগরীর কাশর এলাকায় বিএনপির কর্মী-সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষের জন্য এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্যোক্তা ও আয়োজন
ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন জেলখানা রোডস্থ এলাকায় এই প্রীতিভোজের আয়োজন করেন স্থানীয় পরিবহন নেতৃবৃন্দ। কাশর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সুমন (সুমন ড্রাইভার), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনু ড্রাইভার, কোষাধ্যক্ষ শাহীন এবং এনামুল হক লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সদস্য হাজী মাহবুবুর রহমান ব্যক্তিগত অর্থায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
দোয়া ও মোনাজাত
প্রীতিভোজের পূর্বে নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। উল্লেখ্য যে, সদর আসনে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
