ময়মনসিংহ জেলায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করল আশা

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’র নিজস্ব তহবিল থেকে দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।ছবি

বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’র নিজস্ব তহবিল থেকে দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য প্রতি বছরের ন্যায় এবারও ১৯ নভেম্বর বুধবার আশা-ময়মনসিংহ ডিভিশন উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আশা-ময়মনসিংহ ডিভিশনের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো: আবু তাহের চৌধুরী, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান মহোদয়ের নিকট আনুষ্ঠানিক ভাবে ৪৫০টি কম্বল হস্তান্তর করেন।

উপস্থিত ব্যক্তিবর্গ

এ সময় উপস্থিত ছিলেন আশা-ময়মনসিংহ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. আবদুল মান্নান, আকুয়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মেহেরাজ উল্লাহ সৌরভ, এসই. মো. ফারুক হোসেন, ময়মনসিংহ সদর-১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার শাহিদ আরা বেগম, ময়মনসিংহ সদর-২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার শহীদুল হক এবং সিনিয়র ম্যানেজার (এম.এস.এম.ই) মো. মাহমুদুর রহমান খান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *