বুটেক্স ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রতিযোগিতার চিত্র

প্রকাশিত তালিকার তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের মোট ৬৩০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ১৪ হাজার ১৯ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ২৩ জন পরীক্ষার্থী।

প্রবেশপত্র সংগ্রহ ও ফি

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীদের ১ হাজার ২০০ টাকা ফি পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র সংগ্রহের প্রক্রিয়া আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

পরীক্ষার মানবণ্টন ও সময়সূচী

আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে আগামী ২৫ জানুয়ারি মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। মোট ২০০ নম্বরের এই ভর্তি পরীক্ষায় বিষয়ভিত্তিক মানবণ্টন নিম্নরূপ:

  • গণিত: ৬০ নম্বর
  • পদার্থবিজ্ঞান: ৬০ নম্বর
  • রসায়ন: ৬০ নম্বর
  • ইংরেজি: ২০ নম্বর

বিগত বছরের তুলনায় এবারও তীব্র প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *